আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ৩০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের দুর্দান্ত জয়

খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে কুমিল্লা জেলার স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে লাল একাদশকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সবুজ একাদশ।

কুমিল্লার কে আলী স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচে জেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীরা অংশ নেন। শুরু থেকেই আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবল উপহার দিয়ে সবুজ একাদশ মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে এবং একের পর এক চারটি গোল করে দৃষ্টিনন্দন জয় তুলে নেয়।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইফতেখার হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম, মো. আবদুল কাদের, ইঞ্জিনিয়ার মো. আবু হানিফ এবং ইউনুছ খান।

সবুজ একাদশের হয়ে খেলেন মাহমুদ রাজ, জাহিদুল ইসলাম, ইমরান হোসাইন, আবু হানিফ, আবু মুছা নিরব, নাছির, সালেহ ইব্রাহিম, আব্দুল্লাহ আল মামুন, মাসুদুল, জুম্মান রাফি, শাওন ও সাইদুল ইসলামসহ অন্যান্য খেলোয়াড়।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান ও খেলার সার্বিক সমন্বয় ও পরিচালনার দায়িত্ব পালন করেন মোছলে উদ্দিন মোল্লা শান্ত। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

1

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

2

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ

3

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

4

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

5

সাংবাদিক মোঃ শাহরিয়ার আবেগঘন পোস্টে জীবনের কঠিন বাস্তবতার প

6

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

7

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

8

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

9

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

10

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

11

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

16

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

17

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৩৪০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্

18

প্রবাসে ট্যাক্সিচালক, দেশে শিক্ষার স্থপতি — মোশারফ হোসেনের ব

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20