আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

স্ত্রীর কবর খুঁড়তেই চমক, ২৪ বছর পর মিলল স্বামীর অক্ষত মরদেহ

কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর দাফনের জন্য কবর খনন করতে গিয়ে ২৪ বছর আগে দাফন করা স্বামীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়ার দাবি করেছেন স্বজনরা। ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার উলুপাড়া গ্রামের রমজান আলী প্রায় ২৪ বছর আগে মারা যান। মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্প্রতি রমজান আলীর স্ত্রী মারা গেলে তাকে স্বামীর কবরের পাশে দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার। সেই অনুযায়ী কবর খননের কাজ শুরু হয়। তবে মাটি খুঁড়তে গিয়ে পুরোনো কবরের অংশে পৌঁছালে স্বজনদের চোখে পড়ে অপ্রত্যাশিত দৃশ্য।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই যুগ আগে দাফন করা রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অনেকটাই অক্ষত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে স্থানীয়রাও ঘটনাটি দেখতে সেখানে ভিড় করেন।

পরে স্বজনরা পুরোনো কবরটি যথাযথভাবে সংরক্ষণ করে তার পাশেই রমজান আলীর স্ত্রীর দাফন সম্পন্ন করেন।

দীর্ঘ ২৪ বছর পর কবর খননের সময় মরদেহ অক্ষত পাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে মরদেহটি কীভাবে এত বছর পরও অক্ষত অবস্থায় ছিল, সে বিষয়ে কোনো বৈজ্ঞানিক বা আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় এখন চলছে নানা আলোচনা ও কৌতূহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

1

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের পূর্

2

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

3

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

4

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে মিলাদ ও দোয়

5

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

6

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

7

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ

8

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

9

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

10

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

11

দাউদকান্দিতে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপের শিরোপা জিতল তি

12

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

13

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

14

সরকারি জমি দখল, মাদক ও অপরাধ নিয়ে আইনশৃঙ্খলা সভায় সরব সেলিম

15

দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহি

16

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

17

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

18

স্ত্রীর কবর খুঁড়তেই চমক, ২৪ বছর পর মিলল স্বামীর অক্ষত মরদেহ

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20