আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের মধ্যে নাহিদ আহমেদের মশারি বিতরণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে মশারি বিতরণ করেছেন দাউদকান্দি পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) পরিদর্শনে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন নাহিদ আহমেদ। এ সময় তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সেবা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে ডেঙ্গু রোগীদের প্রত্যেককে একটি করে উন্নত মানের মশারি দেওয়া হয়।

নাহিদ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পৌরসভার পক্ষ থেকে মশারি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসার পাশাপাশি রোগীদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখাও গুরুত্বপূর্ণ। এ কারণে প্রত্যেক রোগীকে মশারি দেওয়ার উদ্যোগটি সময়োপযোগী ও প্রশংসনীয়।

তিনি আরও বলেন, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

2

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

3

আবুল হাশেম চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন গৌরীপুর বা

4

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

5

বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

6

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

7

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ

8

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

দাউদকান্দির গৌরীপুরে আল ইনসাফ হজ্জ কাফেলার শুভ উদ্বোধন

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

13

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

14

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান

15

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

16

৯ কেজি গাঁজাসহ কসবায় মাদক কারবারি গ্রেফতার

17

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

18

গৌরীপুরে ইলেকট্রিক পরিবেশক ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

19

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

20