আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে নাশকতা ঠেকাতে পুলিশের ডোমিনেশন পেট্রোল শুরু

নাশকতা, মহাসড়ককেন্দ্রিক অপরাধ ও দুষ্কৃতিকারীদের তৎপরতা প্রতিরোধে কুমিল্লার দাউদকান্দিতে ডোমিনেশন পেট্রোল শুরু করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় দাউদকান্দি মডেল থানা থেকে এ বিশেষ পেট্রোল কার্যক্রম শুরু হয়। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডোমিনেশন পেট্রোলটি দাউদকান্দি মডেল থানা থেকে শুরু হয়ে গৌরীপুর বাসস্ট্যান্ড, ইলিয়টগঞ্জ বাজার, আমিরাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। 

পুলিশ জানায়, দাউদকান্দি থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। মহাসড়ককেন্দ্রিক কোনো ধরনের অপকর্ম, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড যাতে সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যেই এ ডোমিনেশন পেট্রোল পরিচালনা করা হচ্ছে।

এ কার্যক্রমের মাধ্যমে অপরাধী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

ডোমিনেশন পেট্রোলে উপস্থিত ছিলেন দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) খলিলুর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তারা জানান, দাউদকান্দি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ডোমিনেশন পেট্রোল কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

1

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

2

হোমনায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

3

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

4

দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলিসহ চার মামলার আসামি গ্রেপ্ত

5

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

6

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ,

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী স

13

হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকার সক্রিয়, সংসদে আই

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

দাউদকান্দিতে মোটরসাইকেলের ভেতর ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

16

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

17

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

18

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

19

সরকারি জমি দখল, মাদক ও অপরাধ নিয়ে আইনশৃঙ্খলা সভায় সরব সেলিম

20