আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে জলাবদ্ধতায় নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষার্থীরা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যাওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টি নিচু এলাকায় অবস্থিত। এর সঙ্গে মাঠের উচ্চতাও বিদ্যালয় ভবনের তুলনায় কম হওয়ায় বৃষ্টির পানি সহজে নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প বৃষ্টিতেই মাঠে পানি জমে যায় এবং দীর্ঘ সময় ধরে তা জমে থাকে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করে। কখনো কখনো জমে থাকা পানি বিদ্যালয়ের নিচতলার অংশেও প্রবেশ করে।

দীর্ঘ সময় পানি জমে থাকার কারণে মাঠের বিভিন্ন অংশ কাদায় পরিণত হয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার সময় ভোগান্তিতে পড়তে হয়। মাঠটি পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় রয়েছে। শিশুদের নিরাপদ চলাচল ও স্বাভাবিক খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মাঠটি মাটি দিয়ে ভরাট করে উঁচু করা প্রয়োজন। পাশাপাশি পানি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য কার্যকর নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

স্থানীয়দের দাবি, মাঠটি সংস্কার ও উঁচু করার পাশাপাশি স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে। এতে শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগও দূর হবে এবং বিদ্যালয়ের পরিবেশ আরও উপযোগী হবে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার ও জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমকে শুভেচ্ছা জা

1

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

2

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

3

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০

4

কুমিল্লার শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্

5

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

6

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

7

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

10

নিউইয়র্কে ‘শান-ই আহলুল বায়ত (আ.) ও শান-ই কারবালা’ সেমিনার

11

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

12

হোমনায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

13

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস-প্রধানমন্ত্রী

14

দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রে

15

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

16

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন

17

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

20