আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ২৭৭৫ বোতল ফেনসিডিল ও ২৫১ কেজি গাঁজা উদ্ধার, মাইক্রোবাস জব্দ

রিপোর্ট: রাজিব হোসেন জয়

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ৫৭৫ বোতল FAIRDYL, ১ হাজার ২০০ বোতল ESkuf, ২৫১ কেজি গাঁজা এবং একটি পুরাতন কালো রঙের টয়োটা হাইস মাইক্রোবাস জব্দ করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) রবিউল ইসলামসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট রাতে দাউদকান্দি পৌরসভার সেন্দি তাসফিন সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।

এ সময় একটি টয়োটা হাইস মাইক্রোবাস চেকপোস্টের কাছে এলে পুলিশ থামার সংকেত দেয়। তবে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে দাউদকান্দি বিশ্বরোড এলাকায় ইউটার্ন নিয়ে মাইক্রোবাসটি কুমিল্লার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে।

একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্বল্প পেন্নাই ঈসাখাঁ সিএনজি ও পেট্রোল পাম্পের সামনে মাইক্রোবাসটি ফেলে চালক পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে কালো স্কচটেপে মোড়ানো ৬৩টি প্যাকেটে ১ হাজার ৫৭৫ বোতল FAIRDYL, বাদামি স্কচটেপে মোড়ানো ৪৮টি প্যাকেটে ১ হাজার ২০০ বোতল ESkuf এবং বিভিন্ন পুটলায় মোট ২৫১ কেজি গাঁজা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৫-১৩১৫ নম্বরের পুরাতন কালো রঙের টয়োটা হাইস মাইক্রোবাসটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক চালক/মালিককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

1

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিহতের পরিবারের দাবি হ

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

মাদকের কব্জায় দেশ

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

6

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

9

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে মিলাদ ও দোয়

10

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

11

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

12

আত্ম-উপলব্ধিতেই প্রকাশ পায় বিচক্ষণতায় -শাহজাহান বাশার

13

দাউদকান্দিতে এক ব্যক্তির বাধায় আটকে পুরো এলাকার ড্রেন কাজ, দ

14

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

15

দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলিসহ চার মামলার আসামি গ্রেপ্ত

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের মধ্যে নাহিদ আ

18

দাউদকান্দিতে পাদুকা কারিগরদের খোঁজখবর নিলেন ড. খন্দকার মারুফ

19

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

20