আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুমিল্লার দাউদকান্দি বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা ১০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় সরকারি নির্দেশনা সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়।

অভিযানের সময় নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা মেনে চলতে বলা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

মাদক নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারের অভিযোগে উত্তপ্ত চট্টগ্রামে

3

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

4

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

5

কুমিল্লা শহরের প্রবেশপথে সড়কে অবৈধ পার্কিং ও নির্মাণসামগ্রী

6

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

7

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

8

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

9

জুলাই শহীদ দিবসে কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

10

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

11

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

12

মিরপুরে শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে কুমিল্

13

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

14

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ

20