আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের অভিযোগ

কুমিল্লার দাউদকান্দিতে চাঁদাবাজিকে কেন্দ্র করে সিএনজি স্ট্যান্ডে হামলা, ভাংচুর ও চালকদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্রীরায়েরচর বাজারের সিএনজি স্ট্যান্ডে স্থানীয় হাবিবের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী চাঁদার দাবিতে হামলা চালায়। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অন্তত ৬টি সিএনজি ভাংচুর করে এবং কয়েকজন চালককে মারধর করে।

আহত চালকদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। হামলার সময় স্ট্যান্ডে থাকা অন্যান্য চালকরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদা দাবি করা হচ্ছিল। তবে তারা এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় তারা আতঙ্কিত এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

1

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

2

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

3

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

4

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

5

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

12

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

13

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

14

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

15

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

16

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নে

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20