আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ইউনিক বাসে অভিযান, ১৮ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আ. বারীর নির্দেশনায় এসআই (নিঃ) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন স্পেশাল ডিউটিতে ছিলেন। এসময় মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল।

অভিযান চলাকালে একটি যাত্রীবাহী ইউনিক পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে বাসের মালামাল রাখার বক্স থেকে মো. আল আমিন প্রকাশ বাবু নামে এক ব্যক্তি তার ব্যাগের ভেতর থেকে ১১ কেজি গাঁজা বের করে দেন। একইভাবে রেশন খাতুন নামে এক নারী যাত্রীর ট্রলি ব্যাগ থেকে উদ্ধার করা হয় আরও ৭ কেজি গাঁজা।

পরে মোট ১৮ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা এলাকার মো. আল আমিন প্রকাশ বাবু (৩০) এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গারাগঞ্জ এলাকার রেশন খাতুন (২২)।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে ইউনিক বাসে অভিযান, ১৮ কেজি গাঁজাসহ আটক ২

1

দাউদকান্দিতে চিকিৎসা নিতে এসে বিদ্যুৎ সংকটে দুর্ভোগ, হাতপাখা

2

স্বার্থের সম্পর্ক নয়, নিঃস্বার্থ ভালোবাসার পক্ষেই সাংবাদিক ম

3

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

4

দাউদকান্দিতে পাদুকা কারিগরদের খোঁজখবর নিলেন ড. খন্দকার মারুফ

5

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

6

গৌরীপুরে ইলেকট্রিক পরিবেশক ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

9

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

10

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর

11

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

12

দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ডাকাতি মামলার আসামিসহ ৬

13

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

14

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

15

গৌরীপুরে মিষ্টির নতুন ঠিকানা ‘গ্রীন লীফ সুইটস অ্যান্ড বেকারী

16

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

17

দাউদকান্দিতে নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

18

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হলেন আবুল হাসেম চেয়ারম্য

19

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

20