আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ৩০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন দাউদকান্দি নাগরিক ফোরাম-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় দাউদকান্দি পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।

দাউদকান্দি নাগরিক ফোরামের সভাপতি শাহীন চৌধুরী-এর সভাপতিত্বে এবং শরীফ প্রধান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর সালাহ আহাম্মেদ সরকার ও এসএম মিজান।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী এম এইচ কামরুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, দাউদকান্দি নাগরিক ফোরামের সদস্য নূরআলম ভূঁইয়া, নাজমুল হোসাইন, ফাতেমা আক্তার, নাজমা আক্তার, শরিফুল ইসলাম, মো. জিসান আহমেদ, সিয়াম আহাম্মেদ, মো. সিয়াম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে কাঠবাদাম ও জাম গাছের চারা রোপণ করা হয়। পরে উপস্থিত অতিথি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

1

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন

2

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

3

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

4

দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, প্রশ্নের মুখে ইউ

5

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধ

6

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

7

শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নে

8

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

9

দাউদকান্দির গৌরীপুরে আল ইনসাফ হজ্জ কাফেলার শুভ উদ্বোধন

10

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউ

11

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হলেন আবুল হাসেম চেয়ারম্য

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

17

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী স

20