আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লা শহরের প্রবেশপথে সড়কে অবৈধ পার্কিং ও নির্মাণসামগ্রীর দখল, চরম দুর্ভোগে পথচারী ও যাত্রীরা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা–চট্টগ্রাম বাইপাস সড়কের শাসনগাছা কৃষি অফিস থেকে দিঘীরপাড় পর্যন্ত অংশ যেন ধীরে ধীরে অবৈধ পার্কিং এলাকায় পরিণত হয়েছে। সড়কের দুই পাশজুড়ে বাস, ট্রাক, মিনিবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সময় ধরে পার্কিং করে রাখার কারণে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

শুধু অবৈধ পার্কিংই নয়, সড়কের বিভিন্ন স্থানে বাড়ি নির্মাণের জন্য ইট, বালু, খোয়াসহ নির্মাণসামগ্রী রাস্তার ওপর রেখে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এতে সড়কের কার্যকর প্রস্থ কমে যাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের সংযোগপথে দিনের পর দিন এমন অব্যবস্থাপনা চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তারা দ্রুত অবৈধ পার্কিং বন্ধ, রাস্তার ওপর রাখা নির্মাণসামগ্রী অপসারণ এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়বে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মোঃসালাম মিয়া, কুমিল্লা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিহতের পরিবারের দাবি হ

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

৯ কেজি গাঁজাসহ কসবায় মাদক কারবারি গ্রেফতার

7

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে শুভেচ্ছা জা

8

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

9

বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

10

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

11

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

12

কুমিল্লায় রহস্যজনক মৃত্যু, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার সহকার

13

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

14

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

15

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ

16

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দিতে মিলাদ ও দোয়

17

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধ

20