আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ, একাধিক হামলার অভিযোগ

জাতীয় সংসদের অধিবেশনে নিজের ও এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। তিনি দাবি করেন, নির্বাচিত হওয়ার পর থেকে একাধিকবার হামলার মুখে পড়েছেন এবং এখনও তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
‎সোমবার (২০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।হান্নান মাসউদ জানান, তিনি একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। ওই এলাকায় ভূমিদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য রয়েছে। তার দাবি অনুযায়ী, নির্বাচনের আগে ও পরে অন্তত পাঁচবার তিনি সরাসরি হামলার শিকার হয়েছেন।তিনি আরও বলেন, সম্প্রতি হাতিয়া থেকে ফেরার পথে তিনি হামলার মুখে পড়ার আশঙ্কা করেছিলেন। তার অভিযোগ, তার জন্য মসজিদে দোয়া করায় এক ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়। ওই ইমাম দেড় মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন।
‎সংসদে আবেগ ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাকে কোপানোর জন্য হামলার ভিডিও ও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এলাকায় প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্য যদি নিজের এলাকায় নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত। তিনি আরও জানান, তার ব্যবহৃত গাড়িতে হামলার চিহ্ন এখনো রয়ে গেছে। একই সঙ্গে বিটিভির এক সাংবাদিককে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত বলে তিনি যাদের উল্লেখ করেন, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
‎এ বিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলা ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে কার্যপ্রণালী বিধির কারিগরি সীমাবদ্ধতার কারণে নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলেও তিনি মন্তব্য করেন।
মোঃ শাহরিয়া বিশেষ। প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

1

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

2

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

3

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

4

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

5

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

6

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

7

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

8

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

9

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

10

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

11

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

12

কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প

13

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

14

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

15

প্রেমের সম্পর্কের তথ্য মেলায় কেন্দ্রীয় শিবির নেতা জিসানকে বহ

16

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

17

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

20