আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে দুই শিশুর বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, দুটি কিডনি নষ্ট সাইফুলের

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) দুটি কিডনি বিকল হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগলেও অর্থাভাবে তার চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পরিবারটি এখন সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছে।

সাইফুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার। তাদের সংসারে রয়েছে দুটি ছোট্ট সন্তান। বড় ছেলের বয়স মাত্র ৩ বছর ৬ মাস এবং ছোট মেয়ের বয়স ১৮ মাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় সংসারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।

পরিবারের সদস্যরা জানান, নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্রতিদিনই বাড়ছে চিকিৎসা ব্যয়, আর সেই সঙ্গে বাড়ছে পরিবারের দুশ্চিন্তা। দুটি ছোট্ট সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তাদের।

সাইফুল ইসলামের শ্বশুর মোহাম্মদ ইসাক জানান, পরিবারের সাধ্যমতো চিকিৎসা করানো হয়েছে। কিন্তু এখন আর চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য নেই। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং মানবিক সংগঠনসহ সকল হৃদয়বান মানুষের কাছে সাইফুলের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানান।

তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা পেলে হয়তো সাইফুল আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এবং দুটি ছোট্ট সন্তান তাদের বাবাকে ফিরে পাবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ব্যক্তি চাইলে সরাসরি আর্থিক সহযোগিতা করতে পারেন।

সহযোগিতার জন্য বিকাশ (পার্সোনাল): ০১৮৮৭-৪৬৪৮০২

একটি ছোট সহযোগিতাও একটি অসহায় পরিবারের জন্য হতে পারে নতুন আশার আলো। মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা, ঢাকায় অভিযান চালিয়

1

জয়যাত্রার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো আস্থা’র জন্মদ

2

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

3

কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

4

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

7

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

8

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

9

দাউদকান্দিতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের মাঝে ৫ শতা

10

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

লেখাপড়া নাকি অভিজ্ঞতা-জীবনের আসল শক্তি কোনটা, সাংবাদিক রাজিব

13

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

14

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

15

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধ

16

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

17

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

18

যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

19

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

20