আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিতের ঘোষণা কুমিল্লা উত্তর জেলা বিএনপির

অনিবার্য কারণবশত আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিত ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। রোববার (২৬ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১ আগস্ট নির্ধারিত দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।

কাউন্সিল স্থগিতের ঘোষণার পর দাউদকান্দি উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন তারিখ নিয়ে আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সুবিধাজনক সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে এবং সেই তারিখ অনুযায়ী কাউন্সিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। তবে অনিবার্য কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে বলে জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

1

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

2

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিতের ঘোষণা কুমিল্লা উ

5

দাউদকান্দিতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিয

6

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

7

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

8

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা, আদালতে প

9

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

10

দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহি

11

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেল অনিয়ম এর অভিযান, দুই প্রতি

12

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ,

15

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

16

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেল

17

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

18

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

19

গোমতীর পানিতে ঝরল শিশুর প্রাণ, ৪ ঘণ্টা পর উদ্ধার মাদ্রাসা শি

20