আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দাউদকান্দি পৌর মহিলা দল।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় আবুল হাশেমের নিজ বাসভবনে দাউদকান্দি পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা আক্তারের নেতৃত্বে নেত্রীবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় খালেদা আক্তার আবুল হাশেমকে আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক নেতৃত্ব কামনা করেন।

দাউদকান্দি পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা আক্তার বলেন, “তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়েই আমরা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করছি। আবুল হাশেমের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে বলে আমাদের বিশ্বাস। আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়েই আমরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করব।”

শুভেচ্ছা বিনিময়কালে আবুল হাশেম দাউদকান্দি পৌর মহিলা দলের নেত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় দাউদকান্দি পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

1

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজন পার্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতি

2

দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রে

3

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

4

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ

5

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

6

দাউদকান্দির গৌরীপুরে আল ইনসাফ হজ্জ কাফেলার শুভ উদ্বোধন

7

বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজে নবনিযুক্ত ১২ শিক্ষক ও হিসাব

8

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউ

9

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

14

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

15

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

16

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20