আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলিসহ চার মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি মো. রাসেলকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে দাউদকান্দি উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল ওই এলাকার জজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রাসেলকে আটক করার পর তার ডান হাতে থাকা ছোট খাকি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ আরও জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে রাসেলের বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

অভিযানে এসআই ইহসানুল হাসান, এসআই রেজোয়ানুল ইসলাম, এএসআই মো. সেলিম মিয়া, এএসআই সঞ্জয় প্রামানিক, কনস্টেবল মো. জামাল হোসাছাইন ও কনস্টেবল জাহাঙ্গীর আলম অংশ নেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

1

দেবীদ্বারে বাড়ির মালিকের খণ্ডিত মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া নারী

2

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ

3

সাংবাদিক মোঃ শাহরিয়ার আবেগঘন পোস্টে জীবনের কঠিন বাস্তবতার প

4

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

স্ট্রোক রোগীকে চিকিৎসা ছাড়াই রেফারের অভিযোগ, ব্রাহ্মণপাড়া হা

7

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

8

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

9

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

10

দাউদকান্দিতে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপের শিরোপা জিতল তি

11

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ,

12

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

13

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন

14

ভুয়া সমকামী পরিচয়ে আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে আইন অপব্যবহারের

15

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

16

দাউদকান্দিতে শ্রমিক দলের প্রবীণ নেতা রফিকুল ইসলামের জানাজায়

17

দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি কসাই শামীম গ্রে

18

মাদকের কব্জায় দেশ

19

আবুল হাশেমকে ফুলেল শুভেচ্ছা জানাল কুমিল্লা উত্তর জেলা স্বেচ্

20