আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন চাইলেন আবুল হাসেম

দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে গৌরীপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আবুল হাসেম চেয়ারম্যান। এ সময় তিনি আসন্ন সম্মেলনে কাউন্সিলরদের সমর্থন ও ভোট কামনা করেন।

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় গৌরীপুর বাসস্ট্যান্ড মোড়ের নাহার কমপ্লেক্সের তৃতীয় তলায় সুমেরা কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সওদাগরের সঞ্চালনায় আয়োজিত সভায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা দলের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসেম চেয়ারম্যান বলেন, দাউদকান্দিতে বিএনপির সবচেয়ে কঠিন সময়ে তিনি দলের দায়িত্ব পালন করেছেন এবং নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করা হবে বলে তিনি বিশ্বাস করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি গৌরীপুর ইউনিয়নের কাউন্সিলরদের কাছে সমর্থন ও ভোট কামনা করেন এবং আগামী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারী, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা ওয়াদুদ মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক এম. এইচ. মোহন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মোশাররফ হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক মাসুম পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়শা আক্তার, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আলম সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রোমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

ওয়ালটনের অফারে ভাগ্য খুলল আল আমিনের, মিলল ৫০ হাজার টাকা

2

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

3

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

4

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

5

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

8

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

9

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায়

10

কুমিল্লায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

11

কুমিল্লার শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্

12

সমুদ্র দেখতে গিয়ে আর ফেরা হলো না, দাউদকান্দির দুই যুবকের করু

13

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

14

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

15

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

16

দাউদকান্দিতে এক ব্যক্তির বাধায় আটকে পুরো এলাকার ড্রেন কাজ, দ

17

উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে ফিরল না আর ২৫০ প্রা

18

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

19

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

20