আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কচুয়ায় বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ্রেফতার

কচুয়া, চাঁদপুর, ০৪ মে ২০২৬: কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এবং এসআই মোঃ নাজমুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে কচুয়া থানাধীন লইয়ামেহে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ এমরান খান (৩০) ও মোঃ ইমন মজুমদারের (২৬) হেফাজত থেকে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দের পর তাদের বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং-০৫, তারিখ ০৩/০৫/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

একই দিন এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কচুয়া থানাধীন বরুচর এলাকায় আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান মিয়াজী (৪৪)-এর হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা নং-০৬, তারিখ ০৩/০৫/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

এরপর এসআই মোঃ রুবেল সরকারের নেতৃত্বে কচুয়া থানাধীন পলাশপুর এলাকায় পরিচালিত অভিযানে মোঃ ছাব্বির হোসেন (২২) ও মোঃ শাওন (২২)-এর হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধেও মামলা নং-০৭, তারিখ ০৪/০৫/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

এছাড়া এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কচুয়া থানাধীন সাচার এলাকায় পৃথক অভিযানে মেহেদী হাসান (২৭), আল মামুন (৩০) এবং মোঃ আনোয়ার হোসেন (৩১)-এর হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা নং-০৮, তারিখ ০৪/০৫/২০২৬ খ্রি., ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃতদের অদ্য ৪ মে ২০২৬ তারিখে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

1

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

2

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

3

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

4

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

8

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

9

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

10

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

11

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

12

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেল

13

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

14

সত্য ও ন্যায়ের পথে আপসহীন এক কলমযোদ্ধা

15

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

16

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

17

দাউদকান্দিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহি

18

দায়িত্বশীল নেতৃত্বে অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি—কুমিল্লা কোত

19

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

20