আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ক্লিন ইমেজের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্জিনিয়ার আবুল বাসার

মোঃ শাহজাহান বাশার 

কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আবুল বাসারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা বাড়ছে। স্থানীয়ভাবে তিনি একজন শিক্ষিত, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামের একটি শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার আবুল বাসার কুমিল্লা মেট্রোপলিটন মডেল হাসপাতালের স্বত্বাধিকারী। হাসপাতালের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান করে এলাকার মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে আসছেন।

বাকশীমূল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ইঞ্জিনিয়ার আবুল বাসার দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর দাবি, তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে আর্থিক ও সাংগঠনিক সহযোগিতা দিয়ে আসছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী।

ইঞ্জিনিয়ার আবুল বাসার জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন, পেশিশক্তি ও সিন্ডিকেটমুক্ত প্রশাসন নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন। তিনি বলেন, "রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার মাধ্যম। ব্যক্তিগত স্বার্থ নয়, সাধারণ মানুষের কল্যাণেই আমি কাজ করতে চাই।"

স্থানীয় বাসিন্দাদের অনেকের ভাষ্য, ইঞ্জিনিয়ার আবুল বাসার সহজ-সরল, সাদামাটা জীবনযাপন করেন এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর সমর্থকদের দাবি, তিনি বিতর্কমুক্ত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন ব্যক্তি হওয়ায় দলমত নির্বিশেষে অনেকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। নির্বাচন ঘনিয়ে এলে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

2

গরমে স্বস্তি পেতে ডিটক্স পানীয়, কীভাবে বানাবেন এবং কেন খাবেন

3

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

4

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

5

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

6

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

10

গৌরীপুরে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা, উদ্বোধন হলো পপুলার ডি

11

কুমিল্লায় বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

15

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

16

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

17

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

18

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

19

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

20