আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা আনা, পাচার ও অপচয় রোধ করাই সরকারের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যেই সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে।
‎সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় রীতিতে সাধারণত মুলতবি প্রস্তাব বিরোধী দল থেকেই আসে এবং তা সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে। তবে একই সেশনে একাধিক মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়া তিনি ব্যতিক্রমী ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, একই সেশনে আরও মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলে ভবিষ্যতে এটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে।
‎জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের সহনীয় পর্যায় বিবেচনায় রেখে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হয়েছে। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি এক পর্যায়ে এই ব্যয় বহন করতে পারছিল না। তিনি আরও বলেন, জ্বালানির দাম কম থাকলে অপচয় ও পাচারের ঝুঁকি বাড়ে। সেই ঝুঁকি কমাতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।,,, বিরোধী দলের অভিযোগের জবাবে তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী সংসদে ৩শ বিধিতে দেওয়া বিবৃতিতে তথ্য-পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন দেশে তেল ও গ্যাসের কোনো সংকট নেই।
‎তিনি বলেন, তাই সংসদ মুলতবি রেখে আলাদা আলোচনার প্রয়োজন নেই। প্রয়োজনে ৬৮ বিধিতে সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। এতে সংসদ নেতার উপস্থিতিতে গঠনমূলক আলোচনা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জসিম উদ্দিন চৌধুরী স্মরণে প্রীতি ম্যাচ, জয় আর্জেন্টিনার

1

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

2

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

3

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

8

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

9

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, উৎসবে মুখর পুরো ক

10

সংগ্রাম, নিষ্ঠা ও ভালোবাসার গল্প, প্রতিনিধি থেকে নির্বাহী সম

11

সংবাদ শুধু প্রকাশ নয়, সত্য উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার

12

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

13

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

গরমে স্বস্তি পেতে ডিটক্স পানীয়, কীভাবে বানাবেন এবং কেন খাবেন

16

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দা

19

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

20