আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রাহক, ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ ফসল

টানা কয়েক দফা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে কুমিল্লা। জেলার ১৭ উপজেলাজুড়ে বিদ্যুৎ অবকাঠামো ভেঙে পড়ে অন্তত ২৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ে বিকল হয়েছে ৩৫টি ট্রান্সফরমার, ভেঙে গেছে ৭১টি বৈদ্যুতিক খুঁটি এবং নষ্ট হয়েছে প্রায় ৫৫০টি গ্রাহক মিটার। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পানিতে তলিয়ে গেছে এক হাজার ৭৩৩ হেক্টর জমির ধানক্ষেতসহ বিস্তীর্ণ কৃষিজমি। বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। 
‎জেলার কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের চার্জার লাইট ও মোমবাতির আলোয় পরীক্ষা দিতে দেখা গেছে। এতে পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় এক হাজার ২৫টি স্থানে বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে এবং ৭৩৮টি স্থানে তার ছিঁড়ে যায়। এতে জেলার দক্ষিণাঞ্চলের আদর্শ সদর, সদর দক্ষিণ, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী জানান, রোববারের ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হলেও মঙ্গলবারের ঝড়ে আবারও ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।
‎অন্যদিকে চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর ও বরুড়া উপজেলাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে মঙ্গলবার বিকেলে জাতীয় গ্রিডের প্রধান সংযোগ সংস্কারের পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, ঝড়ে ৫৫০ হেক্টর ভুট্টা, ২৩৫ হেক্টর আউশের বীজতলা এবং ৩৬৪ হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।,,, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লাকসাম, দাউদকান্দি, নাঙ্গলকোট, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায়।
‎কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন বৈরী থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‎মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে ঢাকা যাচ্ছেন আসিফ

5

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

6

নাগরিক দায়িত্ব না পালনে সমাজে অন্যায়-দুর্নীতি বাড়ছে’ — হুইপ

7

মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি চিন্ময়

8

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

9

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদ

10

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

11

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

12

বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপ

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউ

15

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

16

গৌরীপুর বাজারের নতুন কমিটি: সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাংগ

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

স্টার্টআপে তরুণদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

19

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

20