আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

কুমিল্লার হোমনা উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি কেটে ভরাট করার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ওপারচর ও ছোট ঘাড়মোড়া এলাকায় পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওপারচর গ্রামের ইসলাম মোহাম্মদ (৪৩) এবং ছোট ঘাড়মোড়া গ্রামের স্বপন (৪৬)।

জানা যায়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর বিধান লঙ্ঘন করে অনুমতি ছাড়া কৃষিজমি কেটে ভরাট করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইসলাম মোহাম্মদ ও স্বপনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, “অবৈধভাবে কৃষিজমি কেটে পরিবেশ ও আবাদি জমির ক্ষতি করা হচ্ছে। কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

2

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

ক্লিন ইমেজের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্

4

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেল

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

হোমনায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

7

মেঘনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশার

8

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

9

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

10

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

জয়যাত্রার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো আস্থা’র জন্মদ

13

বাগমারা বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি

14

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

17

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতি

18

শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নে

19

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেল অনিয়ম এর অভিযান, দুই প্রতি

20