আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লার দাউদকান্দিতে পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন করে কোনো কর আরোপ ছাড়াই কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকা ২৩ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দাউদকান্দি পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান ইসলাম।

ঘোষিত বাজেট অনুযায়ী, মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা এবং রাজস্ব ব্যয় ১৩ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকছে ৩ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা।

এ ছাড়া উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা। বিপরীতে উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা। এ খাতে উদ্বৃত্ত থাকছে ২ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা।

বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, হিসাবরক্ষক মো. শাহাদাত হোসেন, কার্যসহকারী আব্দুল আহাদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

পৌর প্রশাসক মো. রেদওয়ান ইসলাম বলেন, এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে রাস্তা নির্মাণ ও সংস্কার, সেতু, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়কবাতি স্থাপন এবং হাটবাজার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে বাজেটে বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

1

গৌরীপুর বাজারে ‘খাজনার চাপ’ ব্যবসায়ীদের অনুপস্থিতিতে ফাঁকা স

2

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল

5

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: দুই মাদকাসক্তকে কারাদণ্ড

6

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত

7

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের পূর্

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

মেধা ও মানবিকতার সমন্বয়েই প্রকৃত শিক্ষা-মোহাম্মদ ওবায়দুল হক

10

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

দাউদকান্দি: বেগম রাবেয়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হ

13

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হলেন আবুল হাসেম চেয়ারম্য

14

অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকের পরিবারকে হুমকি, বাড়িতে সন্

15

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

16

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

17

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেল

18

চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুই ট্যাংকার, এলো ৬৮ হাজার টন ডিজেল

19

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৯

20