আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমেদ আবু জাফর ও আলী আজগর ইমন

দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত নিরাপত্তাহীনতার ঘটনা ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার রক্ষায় একটি নতুন সংগঠনিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল” গঠনের ঘোষণা দেওয়া হয়। নবগঠিত এ প্ল্যাটফর্মের সভাপতি মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

সভায় দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন প্রতিরোধে একটি শক্তিশালী সমন্বিত কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ইমাম, পুরোহিত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র প্রতিনিধি, এনজিও কর্মী, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীদের সম্পৃক্ত করে একটি বহুমাত্রিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

আয়োজকরা জানান, সাংবাদিক নির্যাতনমুক্ত একটি নিরাপদ পেশাগত পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে কাজ করবে।

উল্লেখ্য, ২০২০ সালের করোনা পরিস্থিতির সময় সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ সংগঠনের কার্যক্রম শুরু হয়। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে শাখা কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারিত করা হয়। বর্তমানে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত রূপ পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

1

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

5

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

6

গোবিন্দগঞ্জে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্

7

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

8

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

9

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

10

এক অভিযানে দুই সাফল্য, ছিনতাইয়ের সময় ধরা পড়ল রিফাত হত্যা মাম

11

বৈশাখের রঙে রাঙা শোবিজ, টেলিহোমে তারকাদের মিলনমেলা

12

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

13

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

14

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

15

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

16

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

17

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

18

মাদকের কব্জায় দেশ

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20