আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

ক্যারিয়ারের শুরুটা ছিল টানা আটটি 'ফ্লপ' দিয়ে। বলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যখন দায়, তখনো মাটি কামড়ে পড়েছিলেন তিনি। নিজের অদম্য জেদ আর পরিশ্রমের ফলও পেয়েছেন হাতেহাতে। নব্বইয়ের দশকে হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। তিনি আর কেউ নন, বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত।সাফল্যের শিখরে থাকা অবস্থায় মাধুরীর পারিশ্রমিক ছিল সমসাময়িক অনেক সুপারস্টারের চেয়েও বেশি। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে খোদ বলিউড বাদশা শাহরুখ খান কিংবা সালমান খানের চেয়েও দামি তারকা ছিলেন তিনি।

১৯৮৪ সালে 'অবোধ' সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মাধুরীর। তবে শুরুতেই হোঁচট খান তিনি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ১৯৮৫ সালে সুপারস্টার রাজেশ খন্নার বিপরীতে ‘আওয়ারা বাপ’ সিনেমাতেও ভাগ্য ফেরেনি তার। এভাবে টানা চারটি বছর এবং আটটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি এই অভিনেত্রী।ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন মাধুরী। নব্বই দশকে এসে তিনি হয়ে ওঠেন নির্মাতাদের প্রথম পছন্দ। ব্লকবাস্টার ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার কথা ধরলে দেখা যায়, সেই সময়ে ছবিটি ভারতজুড়ে প্রায় ৭২ কোটি রুপি আয় করেছিল। বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, সেই সিনেমার জন্য মাধুরী প্রায় ২ কোটি ৭০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।

 মাধুরী যখন সিনেমা প্রতি ৫০ লাখ রুপি পারিশ্রমিক হাঁকতেন, তখন শাহরুখ খানের আয় ছিল ৩০ থেকে ৪০ লাখ রুপির আশেপাশে। এমনকি ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সালমান খানের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন মাধুরী। বলিউডের প্রথম ২০০ কোটির ছবি উপহার দেওয়া এই অভিনেত্রী আজও তার সাফল্য আর গ্ল্যামারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিস ইউ শেখ হাসিনা- ফেসবুকে আবেগ জানালেন মাওলানা জুবায়ের আহমা

1

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

2

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

3

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

4

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

5

সিএনজি চালক থেকে কোটিপতি ‘খোকন’: সীমান্তকেন্দ্রিক মাদক ও অবৈ

6

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মা

7

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

8

৯ কেজি গাঁজাসহ কসবায় মাদক কারবারি গ্রেফতার

9

সরকারি জমি দখল, মাদক ও অপরাধ নিয়ে আইনশৃঙ্খলা সভায় সরব সেলিম

10

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

11

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

12

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সমাধান না হলে তারেক রহমানের ভারত সফর

13

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ,ঘটনা

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

18

গৌরীপুরে মিষ্টির নতুন ঠিকানা ‘গ্রীন লীফ সুইটস অ্যান্ড বেকারী

19

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

20