আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৩১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে স্কয়ার এইড হসপিটালের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন যাত্রা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম মাইজপাড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্কয়ার এইড হসপিটাল। এ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বলদাখাল পশ্চিম মাইজপাড়া, গ্রামীণ ব্যাংক সংলগ্ন হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি এবং সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি হাসপাতালের উদ্বোধন ঘোষণা করে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। রাজধানীমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার বিকল্প নেই। স্কয়ার এইড হসপিটাল দাউদকান্দি ও আশপাশের এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, একটি হাসপাতাল শুধু ভবন বা যন্ত্রপাতির সমন্বয় নয়, বরং দক্ষ চিকিৎসক, আন্তরিক সেবা এবং রোগীর প্রতি মানবিক আচরণই একটি প্রতিষ্ঠানের প্রকৃত পরিচয়। স্কয়ার এইড হসপিটাল সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

স্কয়ার এইড হসপিটালের চেয়ারম্যান মো. কামাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মো. সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, কুমিল্লার সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মো. জামাল মোল্লা, মো. শরীফ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে উন্নত চিকিৎসাসেবা পেতে অনেককেই জেলা শহর কিংবা রাজধানীতে ছুটতে হয়। স্কয়ার এইড হসপিটাল আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্সিং সেবা এবং আন্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে সেই ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনতে ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, হাসপাতালটি সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করে এলাকার মানুষের আস্থা অর্জন করবে।

বক্তারা আরও বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সেবার মান, জবাবদিহিতা এবং রোগীবান্ধব পরিবেশের ওপর। স্কয়ার এইড হসপিটাল শুরু থেকেই এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের আস্থা ও ভালোবাসাই এ প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। সেই আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ আন্তরিকতা, মানবিকতা ও সেবার মান বজায় রেখে হাসপাতাল পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, স্কয়ার এইড হসপিটালের লক্ষ্য শুধু চিকিৎসা প্রদান নয়, বরং আধুনিক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার মাধ্যমে দাউদকান্দি ও আশপাশের এলাকার মানুষের বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হওয়া। ভবিষ্যতে হাসপাতালটিতে আরও উন্নত চিকিৎসা সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এবং প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি সংযোজনের পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এর সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করেন। স্থানীয় বাসিন্দারাও নতুন এই হাসপাতালের যাত্রাকে স্বাগত জানিয়ে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার আশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

1

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

2

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন র‍্যালি ও আলোচনা সভ

5

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

দাউদকান্দিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেফতার

8

ওয়ালটনের অফারে ভাগ্য খুলল আল আমিনের, মিলল ৫০ হাজার টাকা

9

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

10

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

11

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ

12

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

13

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

14

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

15

দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ডাকাতি মামলার আসামিসহ ৬

16

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

17

শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নে

18

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

19

ভুয়া সমকামী পরিচয়ে আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে আইন অপব্যবহারের

20