আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ, সুন্দলপুরে সচেতনতামূলক র‍্যালি

মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালি, সচেতনতামূলক সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচি।

নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সুন্দলপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে দাউদকান্দি মডেল থানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, একই সঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম লিপু, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তছলিম আহমেদ ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আহমেদ।

এ সময় বক্তারা মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। তারা নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সমাবেশ শেষে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সুন্দলপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে ফিরে আসে। পরে প্রধান অতিথির নেতৃত্বে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের মধ্যে নাহিদ আ

2

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

3

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

10

দাউদকান্দিতে ২০-২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অ

11

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

12

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

13

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

14

সিঙ্গাপুরে রেমিট্যান্স অবদানের স্বীকৃতি পেলেন দাউদকান্দির বা

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের

17

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বির

18

দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি পেলেন মোঃ সুজন রেজা

19

স্টার্টআপে তরুণদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

20