আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ডাকাতি মামলার আসামিসহ ৬ জন গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ডাকাতি মামলার আসামিসহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে শনিবার (১৫ আগস্ট) থেকে রোববার (১৬ আগস্ট) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ১৫ আগস্ট সন্ধ্যায় মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মো. শুভ বেপারী ওরফে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া একই দিন সবজিকান্দি এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জজ মিয়া ও আনোয়ারা বেগমকে এবং ১৬ আগস্ট রাত ১টা ৫ মিনিটে সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মিজান মার্কেটের সামনে থেকে ১১ পিস ইয়াবাসহ মো. আমিরকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, বিশেষ অভিযান চালিয়ে পৌরসভা এলাকা থেকে ডাকাতি মামলার আসামি মো. গোলাম মোর্শেদকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে ডাকাতি মামলার আরও একজন আসামিকে গ্রেফতারের কথা উল্লেখ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

1

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

2

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

কচুয়ায় ১০ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্র

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

7

দাউদকান্দির গৌরীপুরে আল ইনসাফ হজ্জ কাফেলার শুভ উদ্বোধন

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

10

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

11

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

12

২ নং দুর্গাপুর দিঘীরপাড় কৃশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জম

13

গোবিন্দগঞ্জে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্

14

হাতেম তাই’ উপমায় উপাধি পেলেন মোশারফ খান চৌধুরী

15

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান

16

আত্ম-উপলব্ধিতেই প্রকাশ পায় বিচক্ষণতায় -শাহজাহান বাশার

17

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

18

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

19

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

20