আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

মেসির বিরুদ্ধে মামলা, ৭ মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর প্রাক্কালে নতুন বিতর্কে জড়িয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। টুর্নামেন্ট শুরুর আর দুই মাসেরও কম সময় বাকি থাকতে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে এই মামলা করে। মামলায় মেসির পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকেও বিবাদী করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, নির্ধারিত প্রীতি ম্যাচে অংশ না নেওয়ার অভিযোগে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের দাবি তোলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভিআইডি মিউজিক গ্রুপ ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া অধিকার পেতে প্রায় ৭ মিলিয়ন ডলার পরিশোধ করে। চুক্তির শর্ত অনুযায়ী, ইনজুরি না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকার কথা ছিল।

তবে গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি। তিনি পুরো সময় স্টেডিয়ামের একটি স্যুটে বসে খেলা দেখেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়। বিতর্ক আরও বাড়ে যখন পরদিনই মেসি তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মাঠে নেমে দুটি গোল করেন। এতে আয়োজকদের পক্ষ থেকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ জোরালো হয়।

পরবর্তীতে ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে নির্ধারিত দ্বিতীয় প্রীতি ম্যাচে মেসি অংশ নেন। তবে ম্যাচটি মূলত শিকাগোতে আয়োজনের পরিকল্পনা থাকলেও টিকিট বিক্রি কম হওয়া এবং অন্যান্য কারণে সেটি ফ্লোরিডায় স্থানান্তর করা হয়। আয়োজকদের দাবি, ভেন্যু পরিবর্তন এবং দর্শক উপস্থিতি কম থাকায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

ভিআইডি মিউজিক গ্রুপের অভিযোগ, একটি ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে প্রত্যাশার তুলনায় কম টিকিট বিক্রির কারণে তাদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। তবে মামলায় ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।

এদিকে, এ ঘটনায় এখনো পর্যন্ত লিওনেল মেসি কিংবা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

1

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

2

এক রাতেই নিভে গেল পাঁচ প্রাণ, গাজীপুরের সেই বাড়িতে শুধু রক্ত

3

আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী স

4

কুমিল্লায় রহস্যজনক মৃত্যু, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার সহকার

5

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

6

বিয়ের পরদিনই মর্মান্তিক মৃত্যু, ট্রাকচাপায় নবদম্পতিসহ নিহত ৪

7

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান: গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার, মা

8

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

11

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দা

12

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩

13

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

14

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

15

হোমনায় নাগরিক সংবর্ধনায় সেলিম ভূঁইয়া এমপির ফুলের টাকা দুস্থদ

16

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

17

দাউদকান্দিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন র‍্যালি ও আলোচনা সভ

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

20