আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২৬, ২০২৬ইং অনলাইন সংস্করণ

হোমনায় ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ।

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর বাজারে ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মো. ইলিয়াছ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও প্রতিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হোমনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান,
তারা ২০১২ ও ২০২২ সালে সাফলেজী মৌজার বিএস খতিয়ান নং-৩৮৯, দাগ নং-১৫৯৬-এর আওতাভুক্ত দুলালপুর বাজারের সাড়ে পাঁচ (৫.৫০) শতাংশ জমি দলিলমূলে দুলালপুর গ্রামের সামসুল হকের তিন ছেলে—মো. মনির, আব্দুল আজিজ ও আলাউদ্দিনের কাছ থেকে ক্রয় করেন।

ভিটি কালমিনা গ্রামের মো. হারুন মিয়া লিখিত বক্তব্যে বলেন, আমি ২০২২ সালে সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করি। জমি ক্রয়ের পর থেকে আমি বৈধভাবে জায়গাটি ভোগ দখলে রেখে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি দুলালপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. ইলিয়াছ মিয়া ওই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

হারুন মিয়া আরো বলেন, জমি ছেড়ে দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে আমি উক্ত জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্ত ইলিয়াছ মিয়া বাধা দিয়ে কাজ বন্ধ করে দেন।

তিনি আরো জানান, গত ২০ জুন রাতে অভিযুক্তরা তার দখলকৃত জমির টিনের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং সেখানে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তিনি স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ সুলেমান মিয়া বলেন, আমি ২ শতাংশ জমি ২০১২ সালে ক্রয় করি। আমার ক্রয়কৃত সম্পত্তির বৈধ মালিক হওয়া সত্ত্বেও জায়গাটি নির্বিঘ্নে ভোগদখল করতে পারছি না। নানা হয়রানি ও হুমকির কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।


তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত, হয়রানি বন্ধ এবং তার বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখলের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাইদুর রহমান শামিম ,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

ভালো কাজের স্বীকৃতি, জেলা পুলিশের সম্মাননা পেলেন আইসি মো. সা

2

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

3

ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট, কোটি কোটি টাকা লুটের অভি

4

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

5

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

6

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০

7

সাংবাদিক মোঃ শাহরিয়ার আবেগঘন পোস্টে জীবনের কঠিন বাস্তবতার প

8

৫ মাস পর জেল থেকে মুক্তি, বাড়ি ফিরেই প্রাণ গেল আ’লীগ নেতার

9

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

10

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

11

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

‎গরমে স্বস্তি ও পুষ্টির উৎস, কেন আবার জনপ্রিয় হচ্ছে পান্তা ভ

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিহতের পরিবারের দাবি হ

16

সংসদে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলেন এমপি আবদুল হান্নান মাসউদ,

17

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

18

দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, প্রশ্নের মুখে ইউ

19

সাইপ্রাস এস আলমের বিলাস বহুল গাড়ি ও সম্পত্তি জব্দ

20