আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল সরকার

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার সন্তান তরুণ সংগঠক ফয়সাল সরকার।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাসির ইসলাম স্বাক্ষরিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদিত কমিটিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পাওয়ায় দাউদকান্দিসহ বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম, তরুণদের অধিকার আদায় এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ফয়সাল সরকার। তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।

ফয়সাল সরকারকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দাউদকান্দিবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

প্রতিক্রিয়ায় ফয়সাল সরকার বলেন, আমার ওপর আস্থা রেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করব। তরুণদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দেশ ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে দেশব্যাপী তরুণদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী, গণমুখী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দা

1

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নে

4

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

7

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

8

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, গ্রেফতার ৬

9

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন আজমীর হোস

10

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৯ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধ

13

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে'

14

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

15

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে শুভেচ্ছা জা

16

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

17

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

18

আত্ম-উপলব্ধিতেই প্রকাশ পায় বিচক্ষণতায় -শাহজাহান বাশার

19

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

20