আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজনা

মো. শাহজাহান বাশার,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের টহল গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (৯ জুন) সকাল প্রায় ১১টার দিকে মহাসড়কের নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার একটি টহল দল কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় আটক হওয়া থ্রি-হুইলারের চালক ও তাদের সহযোগীরা ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ৩০ থেকে ৩৫ জনের একটি দল পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। হামলাকারীরা পুলিশের গাড়ি ঘিরে ফেলে ভাঙচুর চালায়। এতে হাইওয়ে পুলিশের গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন বলেন, “অবৈধ থ্রি-হুইলার আটকের পর সংঘবদ্ধ একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর করে। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

স্থানীয় সচেতন মহল মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১১ সদস্যের পূর্

1

নিজেকে ‘অযোগ্য’ বললেন মাহফুজ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ

2

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না রুমিন ফারহানা, জানালেন ৩ ক

3

দাউদকান্দিতে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০

4

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে দাউদকান্দি-তিতাসে মেধাবী শিক্ষার

9

দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ

10

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

11

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

12

ফেসবুক পোস্টে তোলপাড়: এনসিপি নিয়ে কঠোর অবস্থান শাহরিয়ার কবির

13

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

14

কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা, ঢাকায় অভিযান চালিয়

15

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউ

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20