আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Aug ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

তিতাসে নবগঠিত এডহক কমিটির সভাপতি জাহানারা আক্তারকে সংবর্ধনা

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কাপাশকান্দি মডেল একাডেমীর নবগঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোসা. জাহানারা আক্তার। এ উপলক্ষে তাঁকে সংবর্ধনা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কাপাশকান্দি মডেল একাডেমী প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়াকিল ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মোসা. জাহানারা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল করিম, মো. মোস্তফা, সাবেক ইউপি সদস্য মো. আলম, মো. কাদির মোল্লা, আবদুল করিম, মো. মহিউদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, বিদ্যালয়ের যেসব কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে সড়ক ও রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।

অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের বিভিন্ন অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াতের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর করা এবং শিক্ষার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত সভাপতি মোসা. জাহানারা আক্তারকে বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগে কাপাশকান্দি মডেল একাডেমী আরও এগিয়ে যাবে।

সমাপনী বক্তব্যে কাপাশকান্দি মডেল একাডেমীর এডহক কমিটির সভাপতি মোসা. জাহানারা আক্তার বলেন, ইনশাআল্লাহ, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধাসহ যেসব বিষয়ে ঘাটতি রয়েছে, সেগুলো পূরণে আমি আন্তরিকভাবে কাজ করব। বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। এ জন্য বিদ্যালয়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

বিএনপির দুর্দিনের পরীক্ষিত নেতা আবুল হাশেম চেয়ারম্যানকে সভাপ

2

বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপ

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

ঈদকে ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা অভিযান, এক মাসে গ্রেফতার

5

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

6

দাউদকান্দিতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের মাঝে ৫ শতা

7

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

8

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

9

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

10

চাঁদপুর কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী  ও কিশোর গ্যাং

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

কুমিল্লায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

13

দাউদকান্দিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ডাকাতির প্রস্তুতিকা

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

16

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

17

দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, প্রশ্নের মুখে ইউ

18

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

19

শিশু মায়ের কোলে ফিরল শিশু সন্তান, আদালতের রায়ে শেষ হলো অপে

20