আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ৩১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে পাদুকা কারিগরদের খোঁজখবর নিলেন ড. খন্দকার মারুফ হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে পাদুকা কারিগরদের সঙ্গে সরেজমিনে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দাউদকান্দি পৌরসভার বাজার এলাকায় গিয়ে তিনি পাদুকা কারিগরদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন-জীবিকা, পেশাগত সমস্যা, আয়-রোজগার ও নানা চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজ নেন।

এ সময় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে। তিনি পাদুকা কারিগরদের সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতায় আন্তরিক থাকার কথা জানান।

পাদুকা কারিগর স্বপন বলেন, আমাদের খোঁজখবর নিতে খুব কম মানুষই আসেন। ড. মারুফ হোসেন আমাদের কাছে এসে কথা বলেছেন, আমাদের সমস্যার কথা শুনেছেন। এতে আমরা অনেক আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি। তিনি যেভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন, আমরা আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের সহযোগিতা করবেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা ড. খন্দকার মারুফ হোসেনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক পেশাজীবীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

দাউদকান্দি বিএনপির সম্মেলন ঘিরে গৌরীপুরে কাউন্সিলরদের সমর্থন

3

সিঙ্গাপুরে রেমিট্যান্স অবদানের স্বীকৃতি পেলেন দাউদকান্দির বা

4

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩

5

মাদকের কব্জায় দেশ

6

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হলেন আবুল হাসেম চেয়ারম্য

7

শহিদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ

8

দাউদকান্দিতে ২৭৭৫ বোতল ফেনসিডিল ও ২৫১ কেজি গাঁজা উদ্ধার, মাই

9

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

10

‎মা দিবসে কুমিল্লার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচন

11

দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলিসহ চার মামলার আসামি গ্রেপ্ত

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

14

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

15

আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

16

দাউদকান্দিতে নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

17

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

18

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

19

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

20