আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ৩০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

ঢাকা ডিবি অভিযানে ২০০ ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক দুইটি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন চোর দলের সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য মামলায়ও তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ এ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ডিবি (উত্তর)। অভিযানের নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এবং সংগীয় অফিসার ও ফোর্স।

পুলিশ জানায়, ২৯/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন কুটিবাড়ী ও মুটুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৩০), পিতা- অলিন মিয়া, মাতা- নাসিমা বেগম, সাং- ভরারী, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা; মামুন আহম্মেদ (৩৭), পিতা- মোঃ বিল্লাল হোসেন, মাতা- জাহানারা আক্তার, সাং- ভরারী তেতুলঝোড়া, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা; মোঃ রাজু হোসেন (৩৮), পিতা- জুলহাস, মাতা- নূরনাহার, সাং- ভরারী, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা; এবং মোঃ মিন্টু মিয়া (৩৮), পিতা- আঃ খালেক মিস্ত্রি, মাতা- মোঃ ফাতেমা বেগম, সাং- কুটিবাড়ি রাজফুলবাড়িয়া, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্য একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ২৯/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকা থেকে চোর দলের সদস্য মোঃ হোসনে ভান্ডারী (৫০), পিতা- মৃত তোতা মোল্লা, মাতা- জাহানারা বেগম, সাং- আউকপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত ২ নম্বর আসামির বিরুদ্ধে ৪টি, ৩ নম্বর আসামির বিরুদ্ধে ২টি, ৪ নম্বর আসামির বিরুদ্ধে ৩টি এবং ৫ নম্বর আসামির বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অপরাধ দমনে পুলিশের এই অভিযানকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দি পৌর মহিলা দলের শুভেচ্ছায় সিক্ত কুমিল্লা উত্তর জেল

1

কুমিল্লা শহরের প্রবেশপথে সড়কে অবৈধ পার্কিং ও নির্মাণসামগ্রী

2

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

3

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

4

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

5

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

6

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

7

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

8

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

9

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

10

দাউদকান্দি উপজেলা পরিষদের ‘পায়রা ভবন’ উধাও, প্রশ্নের মুখে ইউ

11

দাউদকান্দির ইলিয়টগঞ্জে স্লিপার কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য

12

দাউদকান্দি মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ৬ জন

13

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

14

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

15

দাউদকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অন

16

ঢাকা জেলা ডিবি (উত্তর)'র হাতে ২০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব

17

দাউদকান্দিতে চিকিৎসা নিতে এসে বিদ্যুৎ সংকটে দুর্ভোগ, হাতপাখা

18

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান

19

ড. খন্দকার মোশাররফ হোসেনের দিকনির্দেশনা নিতে সৌজন্য সাক্ষাৎ

20