আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলার চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২৩ জুন সকাল ৮টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা এলাকায় মো. ইকবাল হোসেনের বাড়ির সামনে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৫৪)-এর ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. ইকবাল হোসেন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৯ জুন মামলাটি পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রেজোয়ানুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নির্দেশনায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ১৩ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মামলার এজাহারভুক্ত আসামি মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. বাবু মিয়া (২২), মোছা. শাহানারা বেগম (৩৮) এবং মো. হানিফকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

1

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস-প্রধানমন্ত্রী

2

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

6

ইউরোপে পাচারের অপেক্ষায় ছিলেন ২৬ বাংলাদেশি, লিবিয়ায় অভিযা

7

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

8

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

9

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

10

নীরব মানুষকে দুর্বল ভাববেন না, তার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে

11

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

15

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৩৪০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্

16

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দা

17

তিতাসে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা, আদালতে প

18

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20