আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সরকার গ্রুপের টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন, নতুন পরিকল্পনার কথা জানালেন হাসান মারুফ সরকার

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সরকার গ্রুপ ইন্টার কমিউনিটি টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৬। রাজধানীর মিরপুরের তিনটি স্বনামধন্য টেবিল টেনিস ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সরকার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইচিবান লিংকের ম্যানেজিং পার্টনার হাসান মারুফ সরকার বলেন, টেবিল টেনিস খেলাকে পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার গ্রুপ শিগগিরই কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি দাউদকান্দির তরুণ প্রজন্মের খেলাধুলার বিকাশে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সুস্থ, মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তাই সরকার গ্রুপ ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।

উল্লেখ্য, দাউদকান্দির কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান মারুফ সরকার বর্তমানে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঢাকা মহানগর উত্তর-এর নির্বাহী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত ১২ বছরে তাঁর উদ্যোগে প্রায় তিন হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জাপানে যাওয়ার সুযোগ পেয়েছেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন। এছাড়া সরকার ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এদিকে, তাঁর নিজ বাড়িতে প্রতিষ্ঠিত সরকার এগ্রো-এর অর্গানিক ড্রাগন ফলের বাগান ইতোমধ্যে এলাকাসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। খেলাধুলা, শিক্ষা ও মানবকল্যাণে তাঁর বহুমুখী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে ইউনিক বাসে অভিযান, ১৮ কেজি গাঁজাসহ আটক ২

1

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

2

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দা

5

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

6

কৃষিজমি কাটায় হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লা

7

দাউদকান্দিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,

8

শিরীনের জামিন ভালো সিদ্ধান্ত: স্পিকার

9

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

10

ক্লিন ইমেজের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্

11

চট্টগ্রাম বন্দরে ৫ জ্বালানিবাহী জাহাজের আগমন, গ্যাস সংকট কমা

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

14

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউ

15

দ্বিতীয় বিয়ের পথে রিয়াদ, প্রথম স্ত্রীর কবরে দাঁড়িয়ে কান্নায়

16

সিঙ্গাপুর থেকে পার্থগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নির্যাতনে

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চুরি হওয়া ম

19

কচুয়ায় ১০ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্র

20