আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১৯, ২০২৬ইং অনলাইন সংস্করণ

রাগ করলা’ ভাইরাল ডায়ালগের নেপথ্যে কী আছে

কী রাগ করলা। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সবচেয়ে আলোচিত সংলাপগুলোর একটি এটি। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর, শর্ট ভিডিও, রিলস থেকে শুরু করে বিভিন্ন মিম পেজেও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এই সংলাপ। কয়েক দিনের ব্যবধানে এটি পরিণত হয়েছে নতুন এক ভাইরাল ট্রেন্ডে।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই মূলত সংলাপটির যাত্রা শুরু হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ত সড়কের পাশে বসে এক ব্যক্তি একজন যুবকের ভাগ্য গণনা করছেন। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষেই তিনি যুবকের উদ্দেশে বলছেন, ‘রাগ করলা?’

ভিডিওটিতে ওই ব্যক্তির কথা বলার ধরণ, মুখের অভিব্যক্তি, সংলাপ বলার ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহারের বিষয়টি খুব দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। এরপর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় এই সংলাপকে ঘিরে নানা ধরনের ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক কনটেন্ট তৈরির প্রতিযোগিতা।

বর্তমানে বাস্তব জীবনের নানা পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হচ্ছে ‘কী রাগ করলা’ সংলাপটি। কেউ বন্ধুদের সঙ্গে মজার কথোপকথনে এটি ব্যবহার করছেন, আবার কেউ সম্পর্ক, পারিবারিক ঘটনা কিংবা সামাজিক ইস্যু নিয়েও তৈরি করছেন স্যাটায়ারধর্মী ভিডিও ও মিম।

শুধু সাধারণ ব্যবহারকারীরাই নন, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, টিকটকার ও বিভিন্ন অনলাইন তারকারাও এই সংলাপ ব্যবহার করে ভিডিও নির্মাণ করছেন। ফলে অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম শীর্ষ ট্রেন্ডে পরিণত হয়েছে।

তবে ভাইরাল হওয়ার পর অনেকের মধ্যেই প্রশ্ন ওঠে, ভিডিওতে দেখা ওই ব্যক্তি আসলেই কোনো কবিরাজ বা গণক কি না। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে কোনো কবিরাজ নন। তিনি একজন পেশাদার অভিনেতা। তার নাম ইমান আলি।

ফেসবুকে তার ব্যক্তিগত পেজ ও ভিডিও ঘুরে দেখা যায়, এর আগেও তিনি বিভিন্ন অভিনয়ধর্মী ভিডিও তৈরি করেছেন। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করছেন বলেও জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের মতে, অল্প সময়ের মধ্যে সাধারণ একটি সংলাপ যেভাবে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, তা বর্তমান অনলাইন সংস্কৃতির দ্রুত পরিবর্তনশীল ট্রেন্ড ও ভাইরাল কনটেন্ট নির্ভর বাস্তবতারই প্রতিফলন।

মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

1

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

2

সাংবাদিক মোঃ শাহরিয়ার আবেগঘন পোস্টে জীবনের কঠিন বাস্তবতার প

3

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

4

তিতাসে কাবিননামা জালিয়াতির অভিযোগে কাজীর বিরুদ্ধে লিখিত অভিয

5

কুমিল্লায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২

6

গৌরীপুরে আকিজ সিরামিকসের অনুমোদিত শো-রুম ‘মানহা টাইলস ওয়ার্ল

7

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

8

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

9

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

10

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ

11

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

12

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

13

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে ট্রাম্প প্রতিকৃতি

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

বাগমারা বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি

18

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

19

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

20