আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : মে ১৩, ২০২৬ইং অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচার থেকে শিক্ষকদের বিরত থাকার নির্দেশ

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার কিংবা আপত্তিকর মন্তব্য ও পোস্ট করা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের শনাক্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য, কটূক্তি ও অপপ্রচারমূলক পোস্ট করছেন কিংবা সেসব পোস্ট শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

অধিদপ্তর আরও উল্লেখ করে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুযায়ী সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক। সরকারি চাকরিজীবীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেই এ নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি-বিধানের পরিপন্থি কোনো কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা সরকারি চাকরি আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এছাড়া সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের আচরণ অসদাচরণের আওতায় পড়ে।

এ প্রেক্ষিতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট, কটূক্তি বা অপপ্রচারমূলক কার্যক্রমে জড়িত শিক্ষকদের দ্রুত শনাক্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে। পাশাপাশি গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল ও সচেতন আচরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

বলিপদুয়া জজ বাড়ির মেয়ে তাসফিয়া ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে।

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

সংসদ ভবনে বসে অধিবেশন দেখার বিরল সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২

5

চামড়ার বাজারে ন্যায্য মূল্যের সংকট: সিন্ডিকেট নিয়ন্ত্রণে ক্ষ

6

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

ফায়ার সার্ভিসে দুর্নীতির সিন্ডিকেট, কোটি কোটি টাকা লুটের অভি

9

ক্লিন ইমেজের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ইঞ্

10

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

11

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

12

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের

13

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

14

দাউদকান্দিতে গৌরীপুর রাইজিং স্টার গোল্ড কাপের শিরোপা জিতল তি

15

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা,

18

সাংবাদিক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি

19

দাউদকান্দিতে চাঁদাবাজির ঘটনায় সিএনজি ভাংচুর, চালকদের মারধরের

20