আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর ট্রমা সেন্টার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং সাধারণ কৃষকদের মাঝে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে কুমিল্লা উত্তর জেলা কৃষকদল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় ট্রমা সেন্টারের সামনের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্থানীয় ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ কৃষকদের হাতে পাঁচ শতাধিক গাছের চারা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চলতি মৌসুমে সারা দেশে ৮ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দাউদকান্দিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক জসিম উদ্দিন সরকার এবং সদস্য সচিব জহিরুল ইসলাম জগলুল।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান সরকার, ডা. জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম খন্দকার ও আলী রেজা; দাউদকান্দি উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন তালুকদার ও আবু তাহের প্রধান; চান্দিনা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ডা. দেলোয়ার হোসেন ও মকবুল হোসেন ভূইয়া; দেবীদ্বার উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানিক মিয়া; মেঘনা উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর মেম্বার; তিতাস উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহারাজ এবং সদস্য সচিব দেলোয়ার মেম্বার; দাউদকান্দি পৌর কৃষকদলের সদস্য সচিব আলিম সরকার।

এছাড়া সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তসলিম আহমেদ, সুন্দলপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সাহাদাত ভূইয়া, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মজিব বেপারী, সদস্য সচিব ডালিম বেপারী, জিংলাতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাফর আলীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূ হত্যা, মাথা ও কবজি বিচ্ছিন্ন, পলাতক স্বামী গ্রেপ্তার

1

অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

2

দাউদকান্দিতে স্কয়ার এইড হসপিটালের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্

3

দাউদকান্দিতে কুমিল্লা পশ্চিম জেলা খেলাফত মজলিসের বাছাইকৃত সদ

4

বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়কে উত্তেজন

5

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

6

সাংবাদিক মোঃ শাহরিয়ার আবেগঘন পোস্টে জীবনের কঠিন বাস্তবতার প

7

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

8

দাউদকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি

9

দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ধরত

10

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৩৪০ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

ময়নামতি হাইওয়ে থানার এক কর্মরত এসআইয়ের বিরুদ্ধে মোটরসাইকেল আ

15

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

16

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

17

দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে ৭ নিহত, আহত ৬

18

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

19

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

20