আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ১৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামবাসীদের মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দিতে গৃহবধূ কুরসিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন গ্রামবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
‎মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের (দক্ষিণ) নছরুদ্দি গ্রামের প্রধান বাড়ির সামনে গ্রামবাসীরা উঠান বৈঠক শেষে মানববন্ধন করেন। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুরসিয়া আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। তারা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
‎উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে কুরসিয়া আক্তার (২৪) রহস্যজনকভাবে মারা যান। তিনি উপজেলার (দক্ষিণ) নছরুদ্দি গ্রামের মো. সাব্বির মিয়ার স্ত্রী এবং এক সন্তানের জননী।
‎নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন রাতেও ঝগড়ার একপর্যায়ে কুরসিয়াকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
‎ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। 
‎এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ

3

দাউদকান্দির কুশিয়ারা হত্যাকাণ্ড: চার এজাহারভুক্ত আসামি গ্রেপ

4

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

5

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পরোয়ানাভুক্ত ৪ ও মোবা

6

জুলাই শহীদ দিবসে কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

7

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক এমপি সেলিম

8

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

9

জয়যাত্রার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো আস্থা’র জন্মদ

10

স্টার্টআপে তরুণদের এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস

11

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে আহমে

12

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

এক হাসিতে ভাইরাল অরুণ, ট্রাকের হেল্পার থেকে স্কুলের পথে

16

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

19

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, প্রাই

20