আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ‘শান-ই আহলুল বায়ত (আ.) ও শান-ই কারবালা’ সেমিনার অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে ‘শান-ই আহলুল বায়ত (আ.) ও শান-ই কারবালা’ শীর্ষক এক সেমিনার। এতে কুরআন-সুন্নাহর আলোকে আহলুল বায়ত (আ.)-এর মর্যাদা, কারবালার শিক্ষা, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, মানবতা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজের প্রেসিডেন্ট শাহসূফী ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

সেমিনারের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী শাইখ সাইয়্যিদ মুস্তানজিদ বিল্লাহ রাব্বানী। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে নাতে রাসুল পরিবেশন করেন শাফি গারাভি।

স্বাগত বক্তব্যে শায়খ আজমাইন আসরার মাইজভাণ্ডারী বলেন, আহলুল বায়ত (আ.)-এর আদর্শ ও কারবালার শিক্ষা বিশ্বব্যাপী শান্তি, ন্যায়বিচার ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘শান-ই আহলুল বায়ত (আ.)’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন আল্লামা আনোয়ার আল-কাদরী। তিনি কুরআন ও সহিহ হাদিসের আলোকে আহলুল বায়ত (আ.)-এর মর্যাদা, তাঁদের প্রতি ভালোবাসার গুরুত্ব এবং মুসলিম উম্মাহর ওপর তাঁদের অধিকার সম্পর্কে আলোচনা করেন।

‘শান-ই কারবালা’ বিষয়ে বক্তব্য দেন আল্লামা সাইয়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী (বদরপুর, এমজেএ), ইমাম ও খতিব, আহলুল বায়ত মসজিদ। তিনি ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় ভূমিকা এবং বর্তমান প্রজন্মের জন্য কারবালার শিক্ষার তাৎপর্য তুলে ধরেন।

আন্তর্জাতিক গবেষক, স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্সার এবং মইনীয়া ইয়ুথ ফোরামের সভাপতি সাইয়্যিদ মাশুক মইনুদ্দীন আল-হাসানী আল-মাইজভাণ্ডারী ইংরেজিতে বক্তব্য দিয়ে বিশ্ববাসীর কাছে ইসলামের শান্তি, ভালোবাসা, সহনশীলতা ও আহলুল বায়ত (আ.)-এর আদর্শ তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবিবিএ (JBBA) নিউইয়র্কের সভাপতি গিয়াস আহমেদ। তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।

সমাপনী বক্তব্যে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারী বলেন, “আহলুল বায়ত (আ.)-এর ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার শিক্ষা কেবল ইতিহাস নয়, এটি মানবতার জন্য চিরন্তন প্রেরণা। ইমাম হুসাইন (আ.) সত্য, ন্যায়, ইনসাফ ও শান্তির পথে অবিচল থাকার যে আদর্শ রেখে গেছেন, তা আজও সমগ্র বিশ্বের জন্য অনুসরণীয়।”

তিনি আরও বলেন, মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে।

সেমিনারে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আলেম-উলামা, গবেষক, সমাজসেবী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের অতিথিরা অংশ নেন। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক ও ঐক্যবদ্ধ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপ্তিতে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানবকল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ড. শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

1

দাউদকান্দিতে অভিযানে ৩১ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

2

মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি চিন্ময়

3

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

4

দাউদকান্দিতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দুই প্রতিষ্ঠানকে জ

5

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ

6

কুমিল্লায় শতাব্দী পেরিয়েও নীরব ‘নটীর মসজিদ’ যে মসজিদে কখনো

7

দাউদকান্দিতে ২০-২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অ

8

দাউদকান্দিতে বাড়িতে হামলা-ভাঙচুর, গাছের ডাল ফেলে পথ বন্ধের অ

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

তিতাসে নবগঠিত এডহক কমিটির সভাপতি জাহানারা আক্তারকে সংবর্ধনা

12

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের মধ্যে নাহিদ আ

13

রাগ করলা’ ভাইরাল ডায়ালগের নেপথ্যে কী আছে

14

বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে হত্যার ঘটনায় প

15

ভুয়া সমকামী পরিচয়ে আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে আইন অপব্যবহারের

16

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিতের ঘোষণা কুমিল্লা উ

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

দাউদকান্দিতে দুই শিশুর বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, দুটি কিডন

19

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

20