আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে “ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা” অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার

নোয়াখালীতে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের অধস্তন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশ নেন। May be an image of text

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে পরীক্ষাটি পরিদর্শন করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি অনুযায়ী পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন এবং পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোয়াখালী আহমেদ পেয়ার এবং সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর মো. আব্দুল হাই চৌধুরী।

May be an image of text

পুলিশ সূত্রে জানা যায়, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে সংশ্লিষ্ট পদে পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যদের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পেশাগত প্রশিক্ষণের বিভিন্ন দিক যাচাই করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতি

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

4

টানা কালবৈশাখীতে লন্ডভন্ড কুমিল্লা, বিদ্যুৎহীন ২৭ হাজার গ্রা

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

8

রিমান্ড শেষে জেলে হাফিজুর, তনু হত্যা মামলায় তদন্তে নতুন তথ্য

9

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিহতের পরিবারের দাবি হ

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

12

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

13

ফুলেল শুভেচ্ছায় আবুল হাশেম চেয়ারম্যানকে বরণ করল দাউদকান্দি

14

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

15

শাপলা চত্বর ও ক্রসফায়ার মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির ত

16

টানা সংঘর্ষে কুমিল্লা নগরী উত্তপ্ত, গুলিতে আহত ২, দুই দিনে অ

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ

19

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

20