আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Nov ২১, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে ইলিয়াস কোবরার হাত থেকে বেল্ট ও সনদ পেল ৬০ শিক্ষার্থী

রাজিব হোসেন জয়, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্পন্ন করে হলুদ ও কমলা বেল্ট এবং সনদ পেয়েছে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ৬০ শিক্ষার্থী।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির হলরুমে ভয়েজার মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বেল্ট ও সনদ তুলে দেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি খল অভিনেতা ও মার্শাল আর্টের গ্র্যান্ড মাস্টার ইলিয়াস কোবরা।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন ভয়েজার মার্শাল আর্ট একাডেমির সভাপতি ও ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সুমন সরকার। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। গত এক বছর ধরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন গ্র্যান্ড মাস্টার ইলিয়াস কোবরা।

প্রশিক্ষণের সময়কাল অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে দুই ধরনের বেল্ট বিতরণ করা হয়। ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্নকারীদের হলুদ বেল্ট এবং এক বছরের প্রশিক্ষণ সম্পন্নকারীদের কমলা বেল্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে গ্র্যান্ড মাস্টার ইলিয়াস কোবরা বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট প্রশিক্ষণ গ্রহণের প্রতিও আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ডা. মোজাম্মেল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে বেল্ট ও সনদ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের আত্মরক্ষায় দক্ষ করে তোলা এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতেই এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

দাউদকান্দির মালিগাঁওয়ে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ আব্দুল্লা

2

দাউদকান্দিতে জলাবদ্ধতায় নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

3

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

4

দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ঢাকা-চট্রগ

5

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল সংঘর্ষ: ছাত্রদলের দুই কর্মীর ম

9

শ্রমবাজারের নতুন দিগন্ত ও কৌশলগত অংশীদারত্ব-তারেক–আনোয়ার ঐতি

10

সত্য ও ন্যায়ের পথে আপসহীন এক কলমযোদ্ধা

11

শিবির নেতা জিসানের বিরুদ্ধে অভিযোগ ও ‘অপহরণ নাটক’ ইস্যুতে দা

12

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

13

বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজে নবনিযুক্ত ১২ শিক্ষক ও হিসাব

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জোবায়ের

16

দাউদকান্দির গৌরীপুর থেকে ১২ দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায়

17

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

18

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ৭ জনের নামে থানায়

19

কুমিল্লার দক্ষিণগ্রাম পদ্মবিলে ফুলের ভিড়ে হারিয়ে যায় শহরের ক

20