আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Nov ১৪, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দি নৌবন্দর ও গোমতীর তীরে ইকোপার্ক নির্মাণে উদ্যোগ

কুমিল্লার দাউদকান্দিতে নৌবন্দর স্থাপন ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্যোগকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগব্যবস্থা ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

এ সময় বিআইডব্লিউটিএর প্রতিনিধিদলকে দাউদকান্দি ঘাটে স্বাগত জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রকল্প এলাকার নাব্যতা, বিদ্যমান অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে প্রকল্প এলাকার বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

এ সময় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দি নৌবন্দর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে। কৃষি, বাণিজ্য, শিল্প, পরিবহন ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে এ বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ এ অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করবে। পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পর্যটন বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রস্তাবিত নৌবন্দরকে কেন্দ্র করে নদীপথে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে এটি স্থানীয় মানুষের বিনোদন ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠতে পারে।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান এবং মেঘনা নদীবন্দরের উপপরিচালক মো. নূর হোসেন উপস্থিত ছিলেন।

দাউদকান্দি নৌবন্দর ও গোমতীর তীরে ইকোপার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়ন, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃ

1

দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে কথা বলতেই হামলা! মাথায় ৮ সেলাই

2

সরকারি নজরদারি আছে, বেসরকারি খাতে কেন নেই?

3

সিএনজি চালক থেকে কোটিপতি ‘খোকন’: সীমান্তকেন্দ্রিক মাদক ও অবৈ

4

মাদকাসক্তি: একটি জাতির নীরব ধ্বংসযজ্ঞ

5

জুলাই শহীদ দিবসে কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

দাউদকান্দিতে স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের মেধাবী অন্বেষণ ও শি

8

xfdsfdfdxvxcv

9

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমকে দাউদকান্দি

10

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

12

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

13

শশীদল রেলস্টেশনে চোরাচালানের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর

14

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন

15

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

দাউদকান্দিতে এক ব্যক্তির বাধায় আটকে পুরো এলাকার ড্রেন কাজ, দ

18

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

19

স্বার্থের জন্য কাছে আসা মানুষগুলোই একদিন সবচেয়ে গভীর ক্ষত দি

20