আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Oct ৮, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‍্যালি, চোখের যত্নে সচেতনতার আহ্বান ‎

আপনার চোখকে ভালোবাসুন স্লোগানকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কুমিল্লায় সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। চোখের স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিতে কুমিল্লার বিভিন্ন চক্ষু চিকিৎসক অংশ নেন। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। পরে টাউন হল মাঠে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চোখের সুস্থতা, দৃষ্টিজনিত বিভিন্ন সমস্যা, নিয়মিত চোখ পরীক্ষা এবং শিশুদের চোখের যত্নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, “আপনার চোখকে ভালোবাসুন” শুধু বিশ্ব দৃষ্টি দিবসের একটি দিনের স্লোগান নয়। এটি চোখের স্বাস্থ্য সম্পর্কে সারা বছর নিয়মিত সচেতন থাকার আহ্বান। চোখের ছোটখাটো সমস্যাকেও অবহেলা করা উচিত নয়। কোনো ধরনের দৃষ্টিজনিত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
‎তারা বলেন, অনেক ক্ষেত্রে চোখের বিভিন্ন সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সময়মতো চিকিৎসার মাধ্যমে জটিলতা প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করা জরুরি। শিশুদের পড়াশোনা, দৈনন্দিন কর্মকাণ্ড ও স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে সুস্থ দৃষ্টিশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিশুদের চোখের কোনো সমস্যা দেখা দিলে তা অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, নিজের চোখের যত্ন নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে। নিয়মিত চোখ পরীক্ষা করা, দৃষ্টিশক্তির পরিবর্তন বা অন্য কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে চোখের অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব দৃষ্টি দিবসের এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধে নিয়মিত চোখ পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। র‍্যালি ও আলোচনা সভায় বক্তব্য দেন ওএসবি কুমিল্লার উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজাম উদ্দিন আহামেদ, সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এএম আনিছুর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা. নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম ও কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞা প্রমুখ।

‎আয়োজনে সহযোগিতা করে পপুলার ফার্মাসিউটিক্যালস।
‎
‎(মোঃ শাহরিয়া সিকদার)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজে নবনিযুক্ত ১২ শিক্ষক ও হিসাব

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

দাউদকান্দিতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের মাঝে ৫ শতা

5

কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, ভবিষ্যতের স

6

জলাবদ্ধতার মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অনার্স ফাইনাল পর

7

কুমিল্লায় লবণবাহী ট্রাক থেকে প্রায় এক লক্ষ ইয়াবা উদ্ধার

8

দাউদকান্দির ইলিয়টগঞ্জে স্লিপার কোচে ভয়াবহ আগুন, অল্পের জন্য

9

দাউদকান্দিতে জলাবদ্ধতায় নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

10

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে দাউদকান্দিতে বিশেষ অভিযান, বিভিন্ন প

11

সংবাদ শুধু প্রকাশ নয়, সত্য উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার

12

হোমনায় পুত্রবধূর আঘাতে গুরুতর আহত বৃদ্ধা, হাসপাতালে মৃত্যুর

13

মাদকের কব্জায় দেশ

14

গৌরীপুরে ইলেকট্রিক পরিবেশক ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

15

দাউদকান্দিতে গৃহবধূর মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে গ্রামব

16

দাউদকান্দিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেফতার

17

তিতাসে গণভোটের রায় বাস্তবায়ন ও বিচারের দাবিতে জামায়াতের গণমি

18

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20