আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jun ২০, ২০২৬ইং অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্সে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি, পরশুরামে আটক ২

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

ফেনীর পরশুরাম উপজেলায় বিশেষ অভিযানে একটি অ্যাম্বুলেন্স থেকে ভারতীয় ১১৭ বোতল হুইস্কি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম মডেল থানার এসআই নাছির উদ্দিন ও এএসআই রাজীব বৈরাগীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম কলেজের সামনে পরশুরাম-ফেনী সড়কে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-৩৮৮১) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা ছোট-বড় মোট আটটি কার্টন থেকে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে জসিম উদ্দিন (৫১) ও মিনহাজুর রহমান ওরফে অমি (২১) নামে দুইজনকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিনের বাড়ি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর (চৌধুরী বাড়ি) এলাকায়। বর্তমানে তিনি পরশুরাম পৌরসভার পশ্চিম অনন্তপুর গোয়াল গ্রামে বসবাস করেন। অপর আটক মিনহাজুর রহমান (অমি) পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত মদ ও ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা নং-০৫, তারিখ ২০ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর ২৪(খ), ৩৮ ও ৪১ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও পরিবহনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিদেশি হুইস্কির উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্র রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগের পাহাড়ে চাপা পড়ে যায় ভালোবাসা, সম্পর্ক ভাঙনের নীরব ব

1

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

4

সত্য ও ন্যায়ের পথে আপসহীন এক কলমযোদ্ধা

5

সরকার গ্রুপের টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন, নতুন পরিকল্পন

6

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

7

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

8

স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, চান্দিনায় গ্

9

যোগ্যতার চেয়ে বেশি প্রাপ্তি, বিনয় হারালে নিশ্চিত পতন: বলে মন

10

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

গোমতীর পানিতে ঝরল শিশুর প্রাণ, ৪ ঘণ্টা পর উদ্ধার মাদ্রাসা শি

13

দাউদকান্দিতে জলাবদ্ধতায় নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

14

হোমনায় মাদকাসক্ত ছেলেকে জেলে দিলেন বাবা

15

সংসদে জ্বালানি সংকট অস্বীকার, দাম সমন্বয়ের ব্যাখ্যা দিলেন স্

16

দাউদকান্দির গৌরীপুর থেকে ১২ দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায়

17

দাউদকান্দিতে পরিবারের পাঁচ জনকে কুপিয়ে আহত চিকিৎসাধীন অবস্থ

18

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

19

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

20