আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Jul ১২, ২০২৬ইং অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের হাটখোলা, থৈয়রখোলা, লখাইতলী, চাঁপাতলী ও উত্তর বায়নগর গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা, মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়-সংলগ্ন সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের এবং অপপ্রচার চালানো হয়েছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দিয়ে আব্দুল্লাহ আল রয়েল বলেন, অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি জানতে পারেন, লখাইতলী গ্রামের আবু তালেবের ছেলে সেলিম ভূঁইয়া কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কেটে বিক্রি করছেন। এতে আশপাশের কৃষিজমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। তাদের অনুরোধে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারকে অবহিত করেন। পরে ইউএনওর নির্দেশনা অনুযায়ী তিনি ঘটনাস্থলের ছবি ও ভিডিও সংগ্রহ করে প্রশাসনের কাছে জমা দেন।

তিনি আরও বলেন, এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছেন। এতে কিছু অসাধু ব্যক্তির স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে লখাইতলী গ্রামের মামুন মিয়ার দোকানের সামনে একটি মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মাগরিবের আগেই সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। অথচ পরে সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, মাগরিবের পর কয়েকজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং নগদ ৪৮ হাজার টাকা ও প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের গলার চেইন লুট করে।

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ওই সময়ে এলাকায় এমন কোনো ঘটনার বিষয়ে তারা অবগত নন। তারা কোনো চিৎকার-চেঁচামেচি কিংবা অপ্রীতিকর ঘটনার খবরও পাননি।

মানববন্ধনে আব্দুল্লাহ আল রয়েলের বাবা, সাবেক ইউপি সদস্য এবং মালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব মিলন বলেন, আমার ছেলে ধূমপানও করে না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। এলাকার মানুষের কাছে তার সম্পর্কে খোঁজ নিলেই বিষয়টি জানা যাবে। সে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও দাবি করেন, সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা, ধর্ষণ, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ আইনগত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তবে এ বিষয়ে সেলিম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি খাল দখলের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ব

1

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

2

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

3

আন্তর্জাতিক পলিসি ডিসকাশন কনফারেন্সে UCLA-তে বক্তব্য রাখলেন

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

8

লেখাপড়া বনাম অভিজ্ঞতা, জীবনের শক্তির আসল ভিত্তি কোথায়, রাজিব

9

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার, র‍্যাব-

10

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

11

ভিক্টোরিয়া কলেজ এইচএসসি ৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধ

12

জব্বারের বলিতে ইতিহাস, টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

সাগরে হারিয়েছে শত স্বপ্ন, উপকূলে কান্নার ঢেউ

16

দাউদকান্দিতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা

20