আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৫, ২০২৬ইং অনলাইন সংস্করণ

কুমিল্লায় রহস্যজনক মৃত্যু, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ

কুমিল্লায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বুলেট বৈরাগী (৩৫) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে।
‎শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোটবাড়ি বিশ্বরোড এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়। নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন।
‎পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। সে সময় তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।,, মৃত্যুর কারণ নির্ণয় এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
‎ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
মোঃ শাহরিয়া। বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলার শিকার ডাক্তার, মামলা নেয়নি পুলিশ, ওসি তৌহিদুল আনোয়ারে

1

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

2

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

3

২ নং দুর্গাপুর দিঘীরপাড় কৃশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জম

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

6

কুমিল্লায় যাত্রীবাহী বাসে মাদক অভিযান, ৮৭৫ গ্রাম হিরোইনসহ ৬

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

কুমিল্লার শাসনগাছা –বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কোটি টাকার চাঁদ

9

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

ধান বোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজ সহায়কের, পরিবারে শোক

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

দাউদকান্দিতে পারিবারিক বিরোধে মা-সন্তান ও বৃদ্ধাকে ঘরছাড়া কর

14

দাউদকান্দিতে কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

15

দুর্নীতির প্রমাণ চাই নাহিদ ইসলামের, সংসদে পররাষ্ট্র প্রতিমন্

16

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনে

17

কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষার আলোকবর্তিকা মোশাররফ

18

গবেষণার উন্নয়নে ঢাবি ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার এনডাউমেন্ট

19

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

20