আজকের কুমিল্লা মিডিয়া ২৪ সংবাদ
Cumilla Media 24
প্রকাশ : Apr ২৭, ২০২৬ইং অনলাইন সংস্করণ

নিরাপদ সড়ক নিশ্চিতে দাউদকান্দিতে নিসচার নতুন কমিটি ঘোষণা

নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ দাউদকান্দি উপজেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকার কাকরাইলে নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব লিটন এরশাদ। এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও অর্থ সম্পাদক আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি ৯ জন উপদেষ্টা ও ৯ জন পৃষ্ঠপোষক রাখা হয়েছে।

কমিটিতে আলমগীর হোসেনকে সভাপতি এবং মোঃ আবুল হাসান ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. মোঃ মোজাম্মেল হক, মোঃ সফিকুল ইসলাম ও মোঃ শাহ জালাল। সহ-সাধারণ সম্পাদক পদে আছেন মোঃ তারিকুল ইসলাম, মোঃ রাসেল মোল্লা ও অলি উল্লাহ ফকির।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে আহনাফ তিহামী, সাংগঠনিক সম্পাদক নারায়ণ বণিক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিউল বাশার সুমন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, প্রকাশনা সম্পাদক মোঃ হানিফ খাঁন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রাসেল আহমেদ, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইব্রাহিম সরকার রাসেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের নয়ন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ সেলিনা আক্তার এবং যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা সরকার মিরাজ দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শ্যামল মিত্র রায়, হোসাইন মোহাম্মদ দিদার, সাইদুল ইসলাম, তুষার কান্তি ঘোষ, মোঃ তৌফিকুল ইসলাম রুবেল, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফয়সাল সিকদার, নাহিদ ফরহাদ, মোঃ জালাল উদ্দিন, ইয়াছির প্রধান, মোঃ রবিন হোসেন শেখ, মোঃ সাজিদ, সুমন মিয়া, ইকরামুল হাসান, মোঃ নাজমুল হাসান, নাইমুর রহমান দুর্জয়, মোঃ নাদিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মিনহাজ ও মোঃ সোহাগ।

উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারী, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এরশাদ হুসাইন।

পৃষ্ঠপোষক হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হাশেম, শিল্পপতি এম.এ লতিফ ভূঁইয়া, সমাজসেবক ভি.পি মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, চিকিৎসক মোঃ আল-আমিন মিয়াজী, সমাজসেবক মোঃ কামাল উদ্দিন, শিক্ষানুরাগী মোহাম্মদ সুমন সরকার ও সমাজসেবক আশিকুর রহমান মাসুদ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় দাউদকান্দি উপজেলা শাখার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার সদর দক্ষিণে লাইসেন্সবিহীন অকটেন ব্যবসা, ভোক্তা অধি

1

কুমিল্লায় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ফ্যামিলি ডে ও

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

দাউদকান্দিতে ফ্রি ফায়ার খেলায় বাধা দেওয়ায় স্বামীর আত্মহত্যা

5

স্বল্প বৃষ্টিতেই কুমিল্লা নগরী পানির নিচে, ড্রেনেজ সংকটে বাড়

6

ভোরের অভিযানে ব্রাহ্মণপাড়ায় গাঁজা গাছসহ ১ যুবক আটক

7

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উ

8

দাউদকান্দিতে শিশু রিফাত হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মান

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি, হ্যাটট্রিকে স্পর্শ করলেন ক্লোসা

11

অপরাধ নয়, মানবিক সমাজ গড়ি জেগে উঠুক বিবেক, ফিরে আসুক মনুষ্যত

12

বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মাওরা সোহেল’

13

২ নং দুর্গাপুর দিঘীরপাড় কৃশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জম

14

পাকিস্তানের সাফল্যের পর বিশ্ববাজারে আলোচনায় চীনা জে-১০সি, বি

15

অপহরণ নয়, শিবির নেতা জিসানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ;

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

কসবায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা, ঢাকায় অভিযান চালিয়

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

ব্রাহ্মণপাড়ায় ‘মদিনার কাফেলা বাংলাদেশ’-এর উপজেলা কাউন্সিল অধ

20